ডিএসসিসির পূর্ব ঘোষিত এক নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত বুধবার (৮ এপ্রিল) থেকে শুরু হয় বিশেষ অভিযান।
অভিযানের প্রথম দিন বুধবার সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ১৮টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়। পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) আরও ৪৮টি অবৈধ কাউন্টার সিলগালা করা হয়।
গত দুই দিনে গোলাপবাগ থেকে জনপথ মোড় পর্যন্ত মোট ৬৬টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
