কদমতলী থানাধীন শনিআখড়া ছাপড়া মসজিদ এর মেইনরোড এর পাশে দোতলা বিল্ডিং এর ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে
adminj
06th Jul 2026 12:52 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: অদ্য ০৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক ১৫:০০ ঘটিকায় কদমতলী থানাধীন শনিআখড়া ছাপড়া মসজিদ এর মেইনরোড এর পাশে দোতলা বিল্ডিং এর ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে “মৃত ব্যক্তির নাম সোহাগ (১০)। পিতা- সুমন, মাতা- সিমা আক্তার। স্থায়ী ঠিকানা: সাং- মনকশা, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি। বর্তমান ঠিকানা: ৫৪ নং বাসা, ১ নং রোড, পলাশপুর, থানা- কদমতলী, জেলা- ঢাকা।
ঘটনার সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। মৃতদেহের সুরতহাল সম্পন্নপূর্বক ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
Array