স্পেশালাইজড হাসপাতাল: বিশ্বমানের আধুনিক ক্যানসার ও সাধারণ জটিল চিকিৎসাসেবা নিশ্চিত করা।
নিজস্ব প্রতিবেদক :- স্পেশালাইজড হাসপাতাল: বিশ্বমানের আধুনিক ক্যানসার ও সাধারণ জটিল চিকিৎসাসেবা নিশ্চিত করা।
মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট: আন্তর্জাতিক মানের দক্ষ চিকিৎসক ও নার্সিং সেবা খাত তৈরি করা।
বিশেষায়িত ট্রেনিং সেবা: আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে স্বাস্থ্যকর্মীদের উচ্চতর পেশাগত প্রশিক্ষণ প্রদান।
মোটিভেশন বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যসেবা, ইতিবাচক মানসিকতা ও সামাজিক দক্ষতার উন্নয়নে দেশের প্রথম বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি ও অংশগ্রহণ:
সভায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষাবিদগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী বিশিষ্ট অতিথিরা হলেন:
১. প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান, উপাচার্য, দারুস সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া।
২. মো. আবু সাঈদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ছাতক সিমেন্ট কারখানা।
৩. মো. শফিকুর রহমান, সাবেক পরিচালক, বিটাক (BITAC), তেজগাঁও, ঢাকা।
৪. প্রকৌশলী ইলিয়াস আহমেদ, কনসালটেন্ট, আইএমইডি (IMED)।
৫. মো. আনোয়ার হোসাইন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী।
উপস্থিত অতিথিবৃন্দ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের এই মানবিক ও যুগান্তকারী মেগা প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এর দ্রুত বাস্তবায়নে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
