পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
কবির হোসেন মন্জু :- নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।*
১। আসামি সেলিম হোসেন (৩৮) এর সাথে গত প্রায় দুই বছর আগে ভিকটিমের বিবাহ হয়। দাম্পত্য সম্পর্ক থাকাকালীন আসামি সেলিম হোসেন (৩৮) বিভিন্ন সময় কৌশলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি তার ব্যবহৃত মুঠোফোনে ধারণ ও সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে বিভিন্ন পারিবারিক জটিলতার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং ভিকিটিমের পরিবার ভিকটিমকে অন্যত্র বিবাহ দেয়। ভিকটিমের বর্তমান বৈবাহিক জীবন চলাকালে আসামি সেলিম হোসেন (৩৮) ভিকটিমের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে ভিকটিমের আপত্তিকর ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
২। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৮/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬:২৫ ঘটিকায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮), পিতা-মোফাজ্জল হোসেন, সাং-নবীগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ’কে গ্রেফতার করে।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
*তপন সরকার*
*সিনি: সহকারী পুলিশ সুপার*
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮
