• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় ৮.৫ লক্ষ টাকা মূল্যমানের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ 

     adminj 
    22nd Aug 2026 12:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় ৮.৫ লক্ষ টাকা মূল্যমানের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ।*

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/০৮/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    ২। র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রায় ২,৯৭,০০০/- (দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা) বাজার মূল্যের ৯৯ (নিরানব্বই) বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ এবং প্রায় ৫,৬১,০০০/- (পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা) বাজার মূল্যের ১৮৭ (একশত সাতাশি) বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল, সর্ব মোট ৮,৫৮,০০০/- (আট লক্ষ আটান্ন হাজার টাকা) মূল্যমানের মাদকদ্রব্য, সহ ০৪ (চার) জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিলন হোসেন খান (৩৮), পিতা- মৃত আবুল হোসেন, সাং- বেগমপুর, ২। মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮), পিতা- মৃত হায়দার আলী, সাং -একতারপুর, ৩। মোঃ শফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত আব্দুল মোতালেব, সাং- ভগবতী তলা, সর্ব থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ ও ৪। মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫), পিতা- মৃত দেলোয়ার হোসেন খান, থানা- আমতলী, জেলা- বরগুনা বলে জানা যায়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

    ৩। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটককৃত মোঃ মিলন হোসেন খান (৩৮) এর বিরুদ্ধে ০১ টি এবং মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা রুজু রয়েছে।

    ৪। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31