• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়ায় ডিবির অভিযানে ১১০০ ইয়াবা ও ৪.৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭ 

     adminj 
    01st Sep 2026 12:40 pm  |  অনলাইন সংস্করণ

    আশুলিয়া প্রতিনিধি :-  ঢাকার আশুলিয়া মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১২টি মামলা রয়েছে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে, সোমবার (৩১ আগস্ট) রাতে আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর ও কাইচাবাড়ী এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০); কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫), বর্তমানে তিনি আশুলিয়ার চারাবাগ এলাকায় মমতাজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন; ঢাকার আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০); রাজবাড়ীর পাংশা থানার শরিষা এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), বর্তমানে তিনি সাভার মডেল থানার যাদুরচর এলাকায় আরিফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন; ঢাকার সাভার মডেল থানার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২); মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), বর্তমানে তিনি আশুলিয়ার কাইচাবাড়ী (ডুমবাড়ি) এলাকায় বসবাস করেন এবং ঢাকার সাভার মডেল থানার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫)।

    ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।

    ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহাম্মদ আলীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মুন্সিকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাগর মুন্সির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ১২টি মামলা রয়েছে। অন্যদিকে, রাত ৯টা ৪০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লাকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু, শ্যামল রাজবংশী, মো. জাফর শেখ ও মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পৃথক চার অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930