মাদারীপুরে নতুন এসপি ফজলে এলাহী, দায়িত্ব হস্তান্তর করলেন হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার: শরীফুল ইসলাম :- মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ফজলে এলাহী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
নতুন পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এরপর বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
মোঃ ফজলে এলাহী ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। মাদারীপুরে যোগদানের আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Array