ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৭ (সাত) বোতল ফেয়ারডিলসহ ০৬ (ছয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৭ (সাত) বোতল ফেয়ারডিলসহ ০৬ (ছয়) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাহিদ (২০), পিতা-মোঃ আমজাদ খান, মাতা- মোসাঃ শাহানাজ আক্তার, সাং- ডাউটিয়া পশ্চিমপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ শাকিল (২২), পিতা-মোঃ দুলাল, মাতা-আনোয়ারা বেগম, সাং-দেপাশাই, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৩। মোঃ আল আমিন (২২), পিতা-মোঃ কামরুজ্জামান, মাতা-রহিমা খাতুন, সাং-দেপাশাই, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রতন (৩০), পিতা-মৃত আব্দুল আলী, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- কলমা উত্তর পাড়া, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা, ২। জুয়েল ইসলাম@নিলয় (৩০), পিতা- মৃত বিল্লাল হোসেন,মাতা- মোসাঃ বিলকিছ বেগম সাং- দেওগাঁ(পূর্ব পাড়া), থানা- সাভার মডেল, জেলা- ঢাকা,৩। মোঃ আবুল কালাম গাজী@নয়ন (৩৪), পিতা- মোঃ বাচ্চু গাজী, মাতা- সালেহা বেগম, সাং-দেওগাঁ (পূর্ব পাড়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ০৭ (সাত) বোতল ফেয়ারডিলসহ (যাহার ওজন ৭০০মি.লি, মূল্য অনুমান ২১,০০০/- (একুশ হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৫ নং আসামী জুয়েল ইসলাম@নিলয় (৩০) বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০১ টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array