• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলা ডিবি উত্তরের বিশেষ অভিযানে কুখ্যাত তিন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার করলেন 

     adminj 
    07th Oct 2026 8:49 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক  :- সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের সাভারমুখী লেনের দক্ষিণ পাশ হতে উত্তর পাশে গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১১:০০ ঘটিকা সময় একটি চাঞ্চল্যকর ২৬ লক্ষ টাকার ডাকাতি/ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার মামলা নাম্বার সাভার মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-১১/০৯/২০২৬ খ্রি. ধারা-১৭০/১৭১/৩৯৪ পেনাল কোড। তারই ধারাবাহিকতায়

    ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে ডিবি (উত্তর) ঢাকা জেলার তদন্তকালে, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআরবি-নবীনগর ও এসআরবি-মাদারীপুরদের সহায়তায় এসআই (নিঃ) মনির হোসেন, এএসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্সসহ গত ০৬/১০/২৬ খ্রি. তারিখ ০৭:৩০ ঘটিকায় মাদারীপুর রাজৈর থানাধীন টেকেরহাট এলাকা হইতে কুখ্যাত ডাকাত দলের সদস্য ১. মোঃ উজ্জল সরদার (৩২), পিতা-খলিল সরদার, মাতা-জাহানারা বেগম, স্থায়ী: গ্রাম-আলীপুর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর, বাংলাদেশ, ২. মোঃ জুয়েল সিকদার (৩৮), পিতা-মৃত হানিফ সিকদার, মাতা-মোসাঃ আছিয়া বেগম, স্থায়ী: গ্রাম-কুলপদ্দি, থানা-মাদারীপুর সদর মডেল, জেলা-মাদারীপুর, বাংলাদেশ ৩. মোঃ তামিম হাওলাদার (২৫), পিতা- মজিবর হাওলাদার, মাতা-মোসাঃ ছালমা বেগম, স্থায়ী: গ্রাম-খাসেরহাট, থানা-কালকিনি, জেলা-মাদারীপুরদের গ্রেফতার করেন। ধৃত ডাকাতদের নিকট হইতে ১. নীলরংয়ের TVS Apache মোটর সাইকেল, ০১টি, ২. ০৩ (তিন) টি SYMPHONY A30 বাটম মোবাইল ফোন, ৩. ০১(এক) টি itel A676L এন্ড্রয়েড ফোন, ৪.০১ (এক) টি itel A6611L এন্ড্রয়েড ফোন, ৫. Infinix GT 30 এন্ড্রয়েড ফোন ০১টি, ৬. Primo 58 mini এন্ড্রয়েড ফোন ০১টি, ৭. Infinix HOT 60 Pro এন্ড্রয়েড ফোন ০১টি, ৭. বিভিন্ন মূল্য মানের মোট ১৩,১৬৭/- (তের হাজার একশত সাতষট্টি) টাকা; ৮. জাহিদুল নামের নেমপ্লেট ০১(এক)টি; ৯. বিভিন্ন কাগজপত্র সহ মানিব্যাগ ০৩ (তিন)টি; ১০. হাতঘড়ি ০২ (দুই)টি; ১১. ০৬টি চাবিসহ চাবির রিং ০১টি ১২. নীলরংয়ের পুলিশের টিশার্ট ০১ (এক)টি,১৩. লোহার হাসুয়া ০১ (এক)টি, ১৪. লোহার ছুরি ০২ (দুই)টি উদ্ধার করেন ৷

    ধৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রাইভেটকার, হাইচ, নোয়া গাড়ি যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বাহিনীর পরিচয়ে চুরি/ডাকাতি/ ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে থাকে।

    উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী মোঃ উজ্জল সরদার এর বিরুদ্ধে ১। শরীয়তপুর এর গোসাইরহাট থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ২৪মার্চ, ২০২৬; জিআর নং-৫১, তারিখ- ২৪মার্চ, ২০২৬; সময়- দুপুর ১৩:৪৫ ঘটিকার সময় ধারা- 457/380/511, The Penal Code, 1860; চার্জশীট :-৪৮, তারিখঃ২০এপ্রিল, ২০২৬; আসামী মোঃ তামিম হাওলাদার এর বিরুদ্ধে ১। ডিএমপি এর গুলশান থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ২২ডিসেম্বর, ২০২২; জিআর নং-৪১৩, তারিখ- ২২ ডিসেম্বর, ২০২২; সময়- ০১:৪০ ঘটিকা ধারা- 19A, ১৮৭৮সালের অস্ত্র আইন; চার্জশীট :-০৯, তারিখঃ ১২জানুয়ারি, ২০২৩, রহিয়াছে।

    উক্ত ডাকাতদের বিরুদ্ধে ঢাকা এর সাভার থানার মামলা নং-৩৯ তারিখ- ১১ সেপ্টেম্বর, ২০২৬, তারিখ-১১/০৯/২০২৬ খ্রি. ধারা-১৭০/১৭১/৩৯৪ পেনাল কোড মামলায় গ্রেফতার দেখানো পূর্বক ০৭ (সাত) দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ