• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে সরকার, আন্দোলনের দ্বারা নয়: আব্দুস সালাম 

     adminj 
    08th Oct 2026 11:21 am  |  অনলাইন সংস্করণ

    নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে সরকার, আন্দোলনের দ্বারা নয়: আব্দুস সালাম

    কবির হোসেন মন্জু :-রাজধানীর শ্যামপুরে আইজিপি গেট এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ‎‎কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মলিক আহসান উদ্দিন সানি। ‎শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও কদমতলী থানার অফিসার ইনচার মো. আশরাফুজ্জামান।

    ‎‎অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
    প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, মাদকসেবীদের আড্ডা ও বস্তি উচ্ছেদসহ এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যে তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, এলাকার ভালো চাইলে এলাকাকে উন্মুক্ত ও সুন্দর রাখতে হবে।‎

    খেলার মাঠ প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, রবিন, তোমার সৌজন্যে এখানে উচ্ছেদকৃত খালি জায়গায় খেলার মাঠ তৈরি হবে। আমি আর রবিন আসব, সঙ্গে ডিসি সাহেব থাকবেন। আজ থেকে এক মাস পর খেলার মাঠ উদ্বোধন করব।

    ‎তিনি বলেন, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছি, তাই বলে আমরা তার অপেক্ষায় থাকব না। এখানে তার প্রতিনিধিরা রয়েছেন, তারাই কাজ করবেন।

    তিনি আরও বলেন, আমাদের এখানে ১১ কোটি টাকা এবং আরও চলমান ৪ কোটি টাকার অনেক কাজ চলছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, দলে কোনো চাঁদাবাজ, দখলবাজ প্রমাণিত হলে, যেই হোক, দলে থাকতে পারবে না।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ