ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫৬(ছাপ্পান্ন) গ্রাম হেরোইন, ১০০ পিচ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ মহরম আলী এবং এসআই (নিঃ) মোঃ সিরাজ-উদ-দৌল্লাহ্, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র) মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/১০/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি সাকিনস্থ কালিন্দি খেলার মাঠের পশ্চিম পাশে মোসলিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সজল (৩০), পিতা-মোঃ মোসলিম, মাতা-মারুফা বেগম, সাং-খালপাড় চড়াইল, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, বর্তমান সাং-কালিন্দি (আবুল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রাজু (৩৪), পিতা-মোঃ মোসলিম, মাতা-মারুফা বেগম, সাং-খালপাড় চড়াইল, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, বর্তমান সাং-কালিন্দি (আবুল হোসেন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইন এবং ১০০ পিচ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ সিরাজ-উদ-দৌল্লাহ্, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৮/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ডাকপাড়া জনি টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ রাজু (৩২), পিতা-মৃত সাইজুদ্দিন, মাতা-নার্গিস বেগম, সাং-নজরগঞ্জ (কবরস্থানের সাথে), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৪। আকাশ মিয়া (২৫), পিতা-মোঃ মোমিন, মাতা-বিবি বেগম, সাং-নজরগঞ্জ (কবরস্থানের সাথে), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে ক) ৬০ (ষাট) পুরিয়া হেরোইন, ওজন ০৬ (ছয়) গ্রাম, এবং (খ) ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ২১, তাং-০৯/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮(গ) এবং ৩৬(১) এর সারিণর ১০ (ক) এবং ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং- ২২, তাং-০৯/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ৮(ক)/(খ) এবং ৩৬ (১) এর সারনির ১৯(ক), রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
