• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩৫ (পয়ত্রিশ) গ্রাম হেরোইন সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

     adminj 
    14th Oct 2026 7:08 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম এবং এসআই(নিঃ)/ প্রদীপ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই(নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/১০/২০২৬ খ্রিঃ রাত ২০.৫৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব পাড়া সাকিনস্থ সাবান ফ্যাক্টরী রোড ০১ নং গলি সংলগ্ন সুফিয়া টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। রানা @ ক্যাপ রানা (৩৫), পিতা-মোঃ জামাল খালাসী, মাতা-আলেয়া বেগম, সাং-শুভাঢ্যা পূর্ব পাড়া দোতালা মাদ্রাসা সংলগ্ন, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১৫ (পনের) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
    পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ) প্রদীপ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৪/১০/২০২৬ খ্রিঃ ০০.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নেরকদমপুর সাকিনস্থ কদমপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ব্রীজের উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন (২৯), পিতা-নাইবালী, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং-চর গুলগুলিয়া, থানা-সিরাজদীখান, জেলা- মুন্সীগঞ্জকে ২০(বিশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
    উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৪৬, তাং-১৪/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮(খ) এবং ২। দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৪৭, তাং-১৪/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮ (খ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ