টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দিনের বেলায় জোরপূর্বক গৃহবাড়ী ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :-টাঙ্গাইল জেলা প্রতিনিধি :- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবস্থিত গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া গ্রামের মোঃ আব্দুল জলিলের গৃহবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মর্জিনা আক্তার জানায় যে, গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় আমার স্বামী কাজের উদ্দেশ্যে বাহিরে গেলে এ সময়ে ফাঁকা বাড়ীতে প্রবেশ করে কিছু সন্ত্রাসী শ্রেনীর লোক আমার সামনে আমার গৃহবাড়ী ভাঙচুর করে। আমি বাধাঁ দিতে গেলে আমাকে প্রাঁনে মারার হুমকিসহ ভয়-ভীতি ও অশ্লীল গালিগালাজ করে এবং আমার গৃহঘর ভাঙ্চুর করে সকল আসবাবপত্র এলোপাতাড়ি লন্ড-ভন্ড করে ফেলে যায়। কিছু স্বর্ণ- অলংকার ও নগদ কিছু টাকাও নিয়ে যায়। এই ঘটনার সূত্রে ভোক্তভোগী জানায় যে, তার শশুর ক্বারী মোঃ মজিবর রহমানের চার পত্র এক কন্যা সন্তান রয়েছে। চার পূত্র মোঃ হুমায়ুন কবির, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল জলিল ও মোঃ আমির হামজা এবং এক কন্যা সুফিয়া আক্তার। তাদের পিতা ক্বারী মোঃ মুজিবুর রহমান বর্তমানে জীবিত থাকিয়া তার দুই পুত্র মোঃ নজরুল ইসলাম ও মোঃ হুমায়ুন কবির কে সমস্ত জমি হেবা দলিলের মাধ্যমে লিখে দেন বলে ভুক্তভোগী জানায়। অপর দুই ছেলে মোঃ আব্দুল জলিল, মোঃ আমির হামজা ও এক কন্যা সুফিয়া আক্তার কে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এমতাবস্থায় পৈত্রিক সম্পত্তিতে ভুক্তভোগী মর্জিনা আক্তার ও তার স্বামী মোঃ আব্দুল জলিল দীর্ঘ ১০ বছর যাবৎ বাড়িঘর নির্মাণ করিয়া শশুরের জীবদর্শায় ভুক্তভোগী মার্জিনা আক্তার ও তার স্বামী মোঃ আব্দুল জলিল অদ্যাবধি বসবাস করিয়া আসিতেছেন। এ ব্যাপারে তার জীবিত বাবার কোন বাধা নিষেধ নাই। এ ভাঙচুর ঘটনার বিযয়ে তাঁর বাবা কারী মোঃ মজিবর রহমানের কাছে জানতে চাইলে, তিনি বলেন যে, আমার ছেলে মোঃ নজরুল ইসলাম ও তার ছেলে মোঃ সিয়াম সহ কিছু অপরিচিত লোকের মাধ্যমে এই ভাঙচুরের কথা স্বীকার করেন। তিনি বলেন, কাজটি খুবই অন্যায় করেছে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও তার ছেলে সিয়াম সহ কিছু অপরিচিত লোকজন এনে জোরপূর্বক ভাবে দিনের বেলায় ভুক্তভোগীর গৃহবাড়ি ভাঙচুর করার ঘটনায় ভুক্তভোগী মর্জিনা আক্তার ও তার স্বামী মোঃ আব্দুল জলিল এখনো উৎকন্ঠা ও ভয়ভীতির মধ্যে দিনপাত করছে বলে জানা যায়। ভুক্তভোগীর মৌখিক অভিযোগে বলা হয় যে, অতর্কিতভাবে এই ভাঙচুর করেছে । আমার ভাশুর মোঃ নজরুল ইসলাম শশুরের নিকট হতে জমি প্রাপ্ত হয়ে জোরপূর্বক ভাবে আমাদের উচ্ছেদ করার লক্ষ্যে আমাকে না জানিয়ে, আমাকে সময় না দিয়ে, তিনি অতর্কিতভাবে আমার ঘর ভাঙচুর করে এবং আসবাবপত্রের ক্ষতি সাধন করে। এমতাবস্থায় আমি খুবই অসহায়। আমার অনত্র কোথাও যাওয়ার জায়গা নাই। এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে এবং স্হানীয় এলাকাবাসীর কাছে ন্যায্য বিচার প্রার্থী।
Array