ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৩ (তিন) জন ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক –
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২১/১০/২০২৬খ্রিঃ তারিখ ০৩:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন তেতুঁলঝড়া এলাকা হইতে ডাকাত/ছিনতাইকারী দলের সদস্য ১। মোঃ মনির মোল্যা (৪২), পিতা-মৃত সেলিম মোল্যা, মাতা-নাজমা বেগম, সাং-দক্ষিণ ধল্লা, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ শহিদুল ইসলাম ওরফে বাবু (৩৫), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-ছবুরা খাতুন, সাং-বিন্নাডাঙ্গী, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, ৩। মোঃ নাজমুল হাসান (২৩), পিতা-জাকির হোসেন, মাতা-নাদিরা পারভীন, সাং-ধল্লা লক্ষীপুর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ দেরকে গ্রেফতার করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীরা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি/ছিনতাই সাথে সম্পৃক্ততা রয়েছে।
ধৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, মোঃ মনির মোল্যা (৪২), এর বিরুদ্ধে ০১ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array