• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে এসআরবি-১০ 

     adminj 
    26th Oct 2026 8:01 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে রাজধানীর লালবাগ হতে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ একটি অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন (৫২)’কে ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

    গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৫/১০/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৩.৫৪ ঘটিকার সময় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন একটি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন (৫২), পিতা- মৃত- অলি আহাম্মদ ভূইয়া, সাং- কাঞ্চনপুর, থানা- রায়পুর, জেলা- লক্ষ্মীপুর’কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত মোঃ ইকবাল হোসেন (৫২) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মামলা নং- ০২ তারিখ: ০৭/০৪/২০২১ খ্রি, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০ (ক) এর ০১ বছর সাজাপ্রাপ্ত ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মামলা নং- ০৯ তারিখ: ০৮/০৬/২০২১ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০ (ক) এর ০১ বছর ০৬ মাস সাজাপ্রাপ্ত ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ