• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও ওষুধ সংকটের কারণে 

     adminj 
    19th Jul 2026 10:15 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা

    রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও ওষুধ সংকটের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও ওষুধ সংকটের কারণে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমবিবিএস চিকিৎসকের পদ দীর্ঘদিন শূন্য থাকা, সীমিত ওষুধ সরবরাহ এবং জনবল সংকটের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসকসহ মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র দুজন একজন ফার্মাসিস্ট ও একজন সেকমো। কয়েক বছর ধরেই চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও অনেকেই কাক্সিক্ষত সেবা না পেয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন।
    স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনায় আহত রোগী কিংবা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে এলেও প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অনেক ক্ষেত্রেই অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অধিকাংশ সময় প্যারাসিটামল ও অ্যান্টাসিড ছাড়া অন্য ওষুধ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তারা।
    চিকিৎসা নিতে আসা রহিম মিয়া বলেন, এখানে ডাক্তার না থাকায় ঠিকমতো চিকিৎসা পাই না। সামান্য ওষুধ দিয়ে অন্য হাসপাতালে যেতে বলা হয়।
    আব্দুল মতিন মিয়া বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ওষুধ এখানে পাওয়া যায় না। বারবার এসে খালি হাতে ফিরে যেতে হয়। ইয়াসিন ভূঁইয়া বলেন, সরকারি হাসপাতালে এসে যদি ডাক্তারই না পাই, তাহলে আমাদের কষ্ট করে এখানে আসার কী লাভ?
    সুমি বেগম বলেন, শিশু ও বয়স্কদের নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। শেষে অন্য হাসপাতালে যেতে বলা হয়।” আমরা সাধারণ মানুষ রূপগঞ্জ ইউনিয়ন হসপিটালে আসলে কোন ধরনের সেবা পাই না। আমরা যেন সরকারি সেবা নিয়মিত পাই সেদিকে যেন সরকার খেয়াল রাখে।
    স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকার কথা থাকলেও অনেক সময় কর্মীরা দেরিতে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হন।
    তবে অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেকমো কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোগীদের প্যারাসিটামল, অ্যান্টাসিড, ডাইক্লোফেনাক, অ্যামব্রক্সল, লোসারটান, মেট্রোনিডাজল, সালবিউটামলসহ বিভিন্ন ওষুধ সরবরাহ করা হচ্ছে। তবে এমবিবিএস চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কাটা-ছেঁড়াসহ কিছু সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল কুমার শাহা বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা বা ওষুধ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বদলিজনিত কারণে বর্তমানে এমবিবিএস চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হলে রূপগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাবেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031