• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইলের কালিহাতীতে মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। 

     adminj 
    11th Aug 2026 6:27 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার মোঃ রমজান আলী ঃ- উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১১আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (টাঙ্গাইল- ৪) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন, বিদ্যালয়ের নতুন ভবন ও প্রাচীর নির্মাণের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের সুযোগ্য কন্যা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোহর আলী, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাফী খাঁন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলেঙ্গা পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, ছাত্র -ছাত্রীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান মতিন তাঁর বক্তব্যে বলেন, তাঁর নিজ সংসদীয় আসন কালিহাতীতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কালিহাতী উপজেলার প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে তিনি অতি শীঘ্রই এক জরুরী মিটিং করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবারের এসএসসি পরীক্ষায় যেসব স্কুলের রেজাল্ট খারাপ হয়েছে, সেইসব স্কুলের শিক্ষকদের ব্যাপারে কট্টর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ছুটির পূর্বে আবেদন মঞ্জুর না করে কোন শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রাহন করা হবে। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও নেশাদ্রব্য নিয়ন্ত্রণে তিনি কালিহাতীকে জিরো ট্রলারেন্স ঘোষণা করেন। কালিহাতীতে মাদক সেবন এবং মাদক ব্যবসা চলিতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম করার নির্দেশ প্রদান করেন। নিয়মিত লেখাপড়া ছাড়া কেউ ভালো রেজাল্ট করতে পারে না। তাই ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে লেখাপড়া করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেন। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, কালিহাতীকে মাদক মুক্ত ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে। আগামীতে যেসব স্কুলের রেজাল্ট খারাপ হবে, সেই স্কুলের শিক্ষকদের জবাবদিহীতার আওতায় আনা হবে, তাদের বেতন ভাতা বন্ধ করা হবে। তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সচেতন হলেই শিক্ষার মান উন্নত হবে। খুব শীঘ্রই তিনি ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মান ও বাউন্ডারী প্রাচীর নির্মান করে দিবেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31