রাজধানীর মিরপুর ও পোস্তগোলায় যাত্রীবাহী বাসসহ পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
adminj
19th Sep 2026 4:35 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মিরপুর ও পোস্তগোলায় যাত্রীবাহী বাসসহ পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মিরপুর ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাস ও মিরপুর-১ এ অভিজাত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর
উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার। এছাড়া পোস্তগোলা সেনাক্যাম্পের সামনে তিনটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
