• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কেরাণীগঞ্জ হতে প্রায় ৬৭ হাজার টাকা মূল্যমানের ২২৩ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে এসআরবি-১০ 

     adminj 
    24th Sep 2026 11:50 am  |  অনলাইন সংস্করণ

    পৃথক অভিযানে ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় ৬৭ হাজার টাকা মূল্যমানের ২২৩ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪/০৯/২০২৬ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৪/০৯/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২:৩৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ বিল্লাল হোসেন (৪০), পিতা- মোঃ লাহ উদ্দিন, মাতা- ফাতেমা, সাং-হাসনাবাদ, মাজার রোড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৪,০০০/- (চার হাজার টাকা) জব্দ করা হয়।

    অপর একটি অভিযানে দুপুর অনুমান ১৩:৪৫ ঘটিকায় একই এলাকা হতে ১১৩ (একশত তেরো) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩৩,৯০০/- (তেত্রিশ হাজার নয়শত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ওমর ফারুক (৩৭), পিতা- মৃত নূর ইসলাম, সাং- ভিডি কান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা বলে জানা যায়।

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930