ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আফসার হোসেন (৩৬), পিতা- মোঃ ফাইজ উদ্দিন, মাতা- আসমা বেগম, সাং-লতিফপুর দক্ষিনপাড়া, থানা-কাশিমপুর, জেলা-জিএমপি গাজীপুরকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৭/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। শাকিল আহম্মেদ রনি (২৭), পিতা- মোঃ আবু সাঈদ, মাতা-মোছাঃ রওশনারা, সাং-পশ্চিম আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ ০০:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ভাকুর্তা মোগড়াকান্দা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। ইসমাইল হোসেন (৩৭), পিতা-মৃত হাজী আমির উদ্দিন, মাতা-সেতেরা খাতুন, সাং- ইটখোলা, থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ৩.৫ গ্রাম, মূল্য অনুমান ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা গ্রেফতার করেন।
বর্ণিত ০১ নং আসামী মোঃ আফসার হোসেন (৩৬) এর বিরুদ্ধে ০১ টি অন্যান্য মামলা, ০২ নং আসামী শাকিল আহম্মেদ রনি (২৭) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ০৩ নং আসামী ইসমাইল হোসেন (৩৭) এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Array