ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :- বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন ও ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম দোহার ও নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২০/০৮/২০২৬ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় দোহার থানাধীন কলেজ মার্কেট সংলগ্ন টপ টেনে এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল রানা (৩৮), পিতা-মৃত শেখ আবদুর রহমান, মাতা-আনোয়ারা বেগম, সাং-উত্তর ইউসুফপুর থানা- দোহার , জেলা-ঢাকা এর ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন , ২। মোঃ মাসুদ রানা জনি (৪২), পিতা-মোঃ খোকা মিয়া, মাতা-বিলকিস আক্তার, সাং-উত্তর জয়পাড়া, থানা-দোহার জেলা-ঢাকা এর ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দোহার থানার মামলা নং-২৪ , তারিখ-২০/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৬(১) সারণি ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array