ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৬০ (ষাট) পুড়িয়া হেরোইন‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আঁখি আক্তার :-বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৬০ (ষাট) পুড়িয়া হেরোইন‘সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী এবং এসআই (নিরস্ত্র)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৬/০৮/২০২৬ খ্রিঃ ২২.৩৫ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা সাকিনস্থ জনি টাওয়ার (ভবন) স্যামসাং ইলেক্ট্রনিক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শিপন সরদার (৪০), পিতা-মোঃ হাতেম সরদার, মাতা-মোসাঃ মেহেরুন নেছা, সাং-শিকার মঙ্গল, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এ/পি সাং-বন্দ ডাকপাড়া (আব্দুল আজিজ এর বাড়ির ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা‘কে ৬০ পুড়িয়া হেরাইনসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২৭/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ৮ (খ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
Array