• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ পুলিশের ত্রৈমাসিক সম্মেলন (এপ্রিল–জুন ২০২৬; দ্বিতীয় কোয়ার্টার) অনুষ্ঠিত 

     adminj 
    29th Aug 2026 4:06 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ত্রৈমাসিক সম্মেলন (এপ্রিল–জুন ২০২৬; দ্বিতীয় কোয়ার্টার) অনুষ্ঠিত ঢাকা জেলা #পুলিশ_সুপার_জনাব_শামীমা_পারভীনের গুরুত্বপূর্ণ বক্তব্য

    অদ্য ২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় বাংলাদেশ পুলিশের ত্রৈমাসিক সম্মেলন (এপ্রিল–জুন ২০২৬; দ্বিতীয় কোয়ার্টার) অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।

    সম্মেলনে পুলিশের সার্বিক কার্যক্রম, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, সিনিয়র সচিব এবং আইজিপি মহোদয়। তাঁরা মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক করার পাশাপাশি অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

    ⭐ সম্মেলনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক #জনাব_শামীমা_পারভীন_মহোদয়।

    তিনি ঢাকা জেলাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ বাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা, জবাবদিহিতা ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব, দক্ষ ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

    সম্মেলনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল জেলার পুলিশ সুপারগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31