• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কদমতলী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

     adminj 
    30th Sep 2026 3:31 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৯ হাজার টাকাসহ মাসুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ এহসানুল হকের নেতৃত্বে কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) সজীব কুমার বাড়ৈ এবং (QRT) টিম সদস্যদের সমন্বয়ে একটি দল পূর্ব জুরাইনের ১ নম্বর গলিতে রেড দিয়ে অভিযান পরিচালনা করে।

    অভিযানকালে মাসুমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কদমতলী থানায় নেওয়া হয়।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930