• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিজস্ব প্রতিবেদক :-  যাত্রাবাড়ীবাসীর স্বস্তি এবং পথচারীদের নিরাপত্তার স্বার্থে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. রাজু আহমেদের দিকনির্দেশনা ও সময়োপযোগী পদক্ষেপে ফ্লাইওভারের নিচের সেই অপরাধের আস্তানা ও সুড়ঙ্গটি অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে।

    এর আগে এই সুড়ঙ্গকে কেন্দ্র করে ছিনতাই, চলন্ত বাস থেকে মোবাইল-ব্যাগ টানাটানি এবং মাদকসেবীদের অবাধ বিচরণে চরম উৎকণ্ঠায় ছিলেন সাধারণ মানুষ ও যাত্রীরা। থানার অত্যন্ত কাছে এমন একটি অনিরাপদ পরিবেশ নিয়ে এর আগে সাধারণ মানুষের উদ্বেগের কথা আমরা তুলে ধরেছিলাম।

    এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. রাজু আহমেদ বলেন, “আমরা গত মাসে ২৮২ জন ছিনতাইকারী গ্রেপ্তার করেছি এবং অত্র এলাকায় যাতে কোনো রকমের অপরাধ না হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ও কার্যকর পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন। যাত্রাবাড়ী থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে জনবান্ধব এই উদ্যোগ গ্রহণের জন্য ওসি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, এলাকার জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ