|যাত্রাবাড়ীতে গৃহবধূকে কু’পিয়ে ৪ টুকরো করে হ’ত্যার অভিযোগ, স্বামী আটক |
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে।
Array