• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

     adminj 
    07th Aug 2026 6:45 am  |  অনলাইন সংস্করণ

    আবু তাহের শেখ :-রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা হতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৬/০৮/২০২৬ তারিখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ফেরীঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬/০৮/২০২৬ তারিখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ফেরীঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাজমা বেগম (৪০), পিতা- আমির হোসেন, সাং- ইস্তানপুর ভাটাপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত নাজমা বেগম (৪০) কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামী।

    প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31