• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার 

     adminj 
    14th Sep 2026 5:59 am  |  অনলাইন সংস্করণ

    কবির হোসেন মন্জু :-  ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার । ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী, এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম ও এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ১৩/০৯/২০২৬ খ্রিঃ ১৮:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে (নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের সক্রিয় সদস্য), সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আবির দেওয়ান সাহস (২৫), পিতা-মোঃ আকবর আলী দেওয়ান, মাতা-মোসাঃ সালমা দেওয়ান, সাং-দক্ষিণ যাত্রাবাড়ী ২৫৯/হোল্ডিং, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, পদবী- বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ যাত্রাবাড়ী থানা, ডিএমপি, ঢাকা‘কে গ্রেফতার করেন।

    পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম ও এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ নবাবগঞ্জ থানাধীন দড়িকান্দা এলাকায় ১৩/০৯/২০২৬ খ্রিঃ ২০:০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে (নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের সক্রিয় সদস্য), সন্ধিগ্ধ আসামী ২। মোঃ মনির হোসেন @মাস্টার (৫৭), পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা- মনোয়ারা বেগম, সাং-দড়িকান্দা, ০৬ নং ওয়ার্ড, ইউনিয়ন-কৈলাইল, থানা-নবাবগঞ্জ, জেলা- ঢাকা, পদবী- বাংলাদেশ যুবলীগ, নবাবগঞ্জ থানা, ঢাকা জেলা‘কে গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, ধৃত সন্ধিগ্ধ আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ-১০/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১)(ক) এর (ই)/(ঈ)/১০/১২/১৩ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930