• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার 

     adminj 
    25th Sep 2026 7:07 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মিরপুর শাহ্ আলী থানা এলাকায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম হৃদয় (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শাহ্ আলী থানাধীন রোড নম্বর-২, ব্লক-জি, বাসা নম্বর-১৮-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহ্ আলী থানার এসআই ওসমান গণির নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
    গ্রেফতার নুরুল ইসলাম হৃদয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাকিলা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তার মায়ের নাম জাহানারা বেগম।
    এ ঘটনায় শাহ্ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৮।
    এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, গ্রেফতার নুরুল ইসলাম হৃদয় পল্লবী থানা মৎস্যজীবী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় আগেও একটি মাদক মামলা রয়েছে।
    এ বিষয়ে শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নুরুল ইসলাম হৃদয় নামের এক ব্যক্তিকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
    গ্রেফতার ব্যক্তি মৎস্যজীবী দলের নেতা-এ বিষয়ে জানতে চাইলে ওসি জাহাঙ্গীর আলম বলেন, দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930