• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাপাসিয়ায় মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন 

     adminj 
    25th Mar 2026 6:16 pm  |  অনলাইন সংস্করণ
    মোখলেছার রহমান  :-   মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বুধবার (২৫ মার্চ) সকালে কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী।

    এম. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লাসহ অনেকে।

    এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।’

    তিনি জানান, প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে এবং পাঁচ সদস্যের বিচারক ও নিরীক্ষক মণ্ডলীর মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৮ জন বিজয়ী নির্বাচন করা হয়।

    তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচিত রচনাগুলো সংকলন করে আগামী ১৬ ডিসেম্বর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাকি ২৫ জনকে ২ হাজার টাকা করে এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031