নারায়ণগঞ্জ রূপগঞ্জ পূর্বাচলে রেস্টুরেন্টে কিশোরকে বলাৎকার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক
আশিকুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার :-
রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে একটি রেস্টুরেন্টের ভেতরে এক কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগে রিয়াজউদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।রোববার দুপুরে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায়, অবস্থিত ম্যাজিক রেস্টুরেন্ট, এ ঘটনা ঘটে।আটক রিয়াজউদ্দিন রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসিন্দা, ওহাব আলীর ছেলে। তিনি আই টি ভিশন টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজউদ্দিন বিভিন্ন প্রলোভন দেখিয়, এক কিশোরকে রেস্টুরেন্টের একটি কক্ষে নিয়ে যান। সেখানে বলাৎকারের চেষ্টা করা হলে, বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা তাকে আটক করে, পুলিশে খবর দেয় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় এক যুবক গ্রেপ্তার। গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়ে রূপগঞ্জ থানায় নিয়ে আসে।
নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Array