মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক :- মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় প্রায় ২৪ হাজার টাকা মূল্যমানের ৮০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকা হতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮০ (আশি) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: মুরসালিন @ বাবু (২৫), পিতা- মৃত আবুল কালাম, সাং- কুঞ্জিনগর, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার লৌহজং’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Array