ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ-এর জানাজা নামাজ সংসদ ভবনের দক্ষিণ পাশে দ্বিতীয় জানাজা নয়াপল্টন তৃতীয় জানাজা লাল মসজিদে অনুষ্ঠিত হয় ।
কবির হোসেন মন্জু, আবু তাহের শেখ :- বিএনপির নেতা ও ঢাকা-৪ ও ঢাকা ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর খবর ফেসবুক জানিয়েছেন তাঁর ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।’
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, শ্যামপুর থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ-এর প্রথম জানাজা সকাল ১১ ঘটিকায় সংসদ ভবনের অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। এছাড়া জাতীয় সংসদের মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সম্মানীত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অদ্য বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ইং ১ম নামাজে জানাজা সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
২য় নামাজে জানাজা বাদ যোহর ১:৩০ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
৩য় নামাজে জানাজা বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদ প্রাঙ্গণে।
বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
Array