যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
adminj
27th Oct 2026 4:05 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
মারুফ একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বর্তমানে সিটি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতেন।
তার বাবার নাম (মৃত) আব্দুর রশিদ।নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরছিলেন মারুফ। বাসার অদঊরে ওয়াসা গেট এলাকায় অজ্ঞাত ব্যক্তিদের গুলি তার বুকে বিদ্ধ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে।
Array