• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শীর্ষে জিয়া চৌধুরী 

     adminj 
    08th Jun 2026 5:24 am  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি : –  পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আলোচনার তুঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক জিয়া চৌধুরী।
    ​কলাগাছিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া জিয়া চৌধুরী শিক্ষাজীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর পিতা মরহুম সেকান্দার আলী চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী এবং এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জিয়া চৌধুরী কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের গণ্ডিতে আবদ্ধ না থেকে, একজন প্রকৃত সমাজসেবক হিসেবে মানুষের পাশে থাকতে চান।
    ​পারিবারিক সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২০২০ সাল থেকে তিনি কলাগাছিয়া ইউনিয়নে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর থেকেই তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত অনুদান দিয়ে আসছেন। নিঃস্বার্থ সমাজসেবা ও দানশীলতার কারণে ইতোমধ্যে তিনি এলাকায় ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
    ​তাঁর মানবিক কর্মতৎপরতার কারণে ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি—সব বয়সী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন তিনি। এলাকার কোথাও কোনো মানুষ অসহায় বা মানবেতর জীবনযাপন করছেন—এমন খবর পাওয়ামাত্রই তিনি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান এবং সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।
    ​আসন্ন নির্বাচনকে সামনে রেখে কলাগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখন জিয়া চৌধুরীকে নিয়ে স্বপ্ন দেখছেন। স্থানীয়দের মতে, তাঁর মতো একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষ নেতৃত্বে এলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ