• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম 

     adminj 
    19th Jun 2026 9:15 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা-এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

    ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় যে, উক্ত মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসযোগে সাভার থানাধীন আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকায় যাওয়ার পথে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানোর সংকেত দেয়।

    গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়ঃ

    ১। ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র (আইডি কার্ড)২। ৫টি কালো রঙের র‌্যাব ভেস্ট (কটি)৩। ৫টি কালো রঙের র‌্যাব ক্যাপ৪। ১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০) এবং ৬টি নম্বর প্লেট৫। ১টি কালো রঙের ওয়াকিটকি সেট৬। ১টি কালো রঙের পিস্তলের কভার এবং ১টি খেলনা পিস্তল (গায়ে “MADE IN CHINA” লেখা)৭। ৩টি স্টিলের তৈরি হ্যান্ডকাফ

    উদ্ধারকৃত আলামতসমূহ ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। এ সময় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিদের নাম

    ১। মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮)২। মোঃ সুমন (৩৬)৩। মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫)৪। মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫)৫। মোঃ কাঞ্চন (৩৫)

    উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ