রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মো: অরুন হোসেন (৩৫) হত্যা মামলার অন্যতম ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মো: অরুন হোসেন (৩৫) হত্যা মামলার অন্যতম ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে এসআরবির নিরবচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১০ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সংঘটিত মো: অরুন হোসেন (৩৫)’কে হত্যা মামলার অন্যতম আসামি ছিদ্দিক শেখ (৪৪) ও মোঃ আল-আমিন (৪০)’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ০৮/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর জিয়া স্মরণী রোড এলাকায় ভিকটিম অরুন হোসেন (৩৫) অবস্থানকালে আসামি ছিদ্দিক শেখ (৪৪) ও মোঃ আল-আমিন (৪০)’সহ অপরাপর আসামিগণ আশপাশের বাসার মহিলাদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়। ভিকটিমের সাথে আসামিদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আসামিরা সংঘবদ্ধভাবে ভিকটিম অরুন হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বোনের বাসার সামনে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১/০৯/২০২৬ তারিখ ভিকটিম অরুন হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ডিসিস্টের ভাই মোঃ শহিদুল্লাহ বাদী হয়ে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৪/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টার এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিদ্দিক শেখ (৪৪), পিতা- ছলেমান শেখ, সাং- মহজমপুর, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। একই আভিযানিক দল অপর একটি অভিযানে সন্ধ্যা অনুমান ১৮.১৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইপাড় মোড় এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মোঃ আল-আমিন (৪০), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, সাং- গোবিন্দপুর, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Array