• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক ২৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইন‘সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

     adminj 
    26th Oct 2026 6:19 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ ইয়াকুব আলী এবং এসআই (নিঃ)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই (নিরস্ত্র)/ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আহম্মদ আলী টুকু (৪৫), পিতা-মৃত হুকুম আলী, মাতা-মোছাঃ সাহেরা বেগম, সাং-বাঘাপুর (চরগলগলিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৬ গ্রাম হেরোইনসহ, ২। মোঃ মিলন ঢালী (৪৪), পিতা-মোঃ ছফর আলী, মাতা-মৃত আঞ্জুমান বেপারী, সাং-আব্দুল্লাহপুর (বাসস্ট্যান্ড), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

    এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল ঘাটারচর সাকিনস্থ মনু লাবনী পয়েন্ট সংলগ্ন এম ই ফুড গ্যালারী এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আবছার উদ্দিন (২১), আব্দু জলিল, মাতা-নুরজাহান, সাং-বাসা/হোল্ডিং-৭৬৭, রাস্তা-ফুলের ডেইল, দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান সং-বাড়ী নং-৫, রোড নং-৩, থানা-ধানমন্ডি, ডিএমপি, ঢাকা‘কে ১৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ কালা মিয়া, মাতা-হামিদা বেগম, সাং-বাসা/হোল্ডিং-৩৭৮ গ্রামা-রাস্তা-উলুচামরি, হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-বাড়ী নং-৫, রোড নং-৩, থানা-ধানমন্ডি, ডিএমপি, ঢাকা‘কে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৮৮, তারিখ- ২৫/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৮(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৭৪, তারিখ- ২৬/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ