• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার ডিবি দক্ষিণ কর্তৃক একশ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

     adminj 
    13th Oct 2026 6:23 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :-  ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আপেল মাহমুদ এবং এসআই(নিঃ) মোঃ সিরা-উদ-দৌলাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম নবাবগঞ্জ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এসআই(নিঃ)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/১০/২০২৬ খ্রিঃ রাত ০০.৩০ ঘটিকায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের টিকরপুর সাকিনস্থ এন মল্লিক ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ওয়াসিম (৪২) পিতা-মোঃ ওয়াজ আলী, মাতা- হাজেরা বেগম, সাং- টিকরপুর, থানা-নবাবগঞ্জ জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

    পৃথক অপর একটি অভিযানে এসআই(নিঃ) মোঃ সিরা-উদ-দৌলাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২/১০/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট নেট জিরো হোটেল এর সামনে রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মঞ্জুর (৪৫), পিতা-বারেক চৌকিদার, মাতা-আমেনা খাতুন, সাং-সুলতানাবাদ চৌকিদার বাড়ি, ইউপি-নাজিরপুর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-গোলাম বাজার তালগাছ তলা (আবুল মিয়ার গলি), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ,জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
    উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। নবাবগঞ্জ থানার মামলা নং- ২০, তাং-১৩/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) এবং ২। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৪, তাং-১২/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ১০ (ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ