• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর কদমতলী এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অভিযান: ৪টি ভেজাল আইসক্রিম ও ড্রিংকিং ওয়াটার প্রস্তুতকারী কারখানাকে জরিমানা ও কারখানা সীলগালা । 

     adminj 
    27th Oct 2026 12:04 pm  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর কদমতলী এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অভিযান: ৪টি ভেজাল আইসক্রিম ও ড্রিংকিং ওয়াটার প্রস্তুতকারী কারখানাকে জরিমানা ও কারখানা সীলগালা ।

    এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদ, নকল খাদ্য পণ্য, প্রসাধনী ও ওষুধ নির্মূল এসব ক্ষেত্রে এসআরবির সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৭/১০/২০২৬ তারিখে এসআরবি সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও এসআরবি-১০, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা দ্বয়ের যৌথ নেতৃত্বে ডিএমপি, ঢাকার কদমতলী থানা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়।

    অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল অনুমোদনবিহীন ০৩ টি ভেজাল আইসক্রিম কারখানাকে সীলগালা এবং বিএসটিআই এর অনুমোদনবিহীন ০১ টি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা জরিমানাপূর্বক সীলগালা করা হয়।

    এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ