• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পৃথক অভিযানে ফরিদপুর নগরকান্দা ও মধুখালী হতে প্রায় ৩.৫ লক্ষ টাকা মূল্যমানের ৮৩ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল ফেয়ারডিল ও ১০ বোতল উইনসেরেক্স সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০। 

     adminj 
    28th Oct 2026 5:57 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- পৃথক অভিযানে ফরিদপুর নগরকান্দা ও মধুখালী হতে প্রায় ৩.৫ লক্ষ টাকা মূল্যমানের ৮৩ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল ফেয়ারডিল ও ১০ বোতল উইনসেরেক্স সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৭/১০/২০২৬ তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা ও মধুখালী থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

    ২। এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৭/১০/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন চরযশোরদী বড়শ্রীবড়দী এলাকার রেলগেট সংলগ্ন ভাঙ্গা-খুলনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩৩ বোতল স্কাফ সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১,২৯,০০০/- (এক লক্ষ উনত্রিশ হাজার টাকা)। এ সময় ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। এসএম টুটুল (৪০), পিতা- শওকত হোসেন, সাং- পূর্ব খাবাসপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ও ২। মোঃ শাহিন আকন (৩৮), পিতা- খোকন আকন, সাং- কুমারভোগ, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।

    ৩। অপর একটি অভিযানে গতকাল ২৭/১০/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৬:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ভেল্লাকান্দি এলাকার গড়াই সেতুর পশ্চিম পার্শ্বে টোল প্লাজার সামনে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হতে ৫০ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ, যার আনুমানিক মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার টাকা) সহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম (২৬), পিতা- মৃত আহম্মদ আলী, সাং- বিশ্বনাথপুর, থানা- মুজিবনগর, জেলা- মেহেরপুর বলে জানা যায়।

    ৪। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিল ও উইনসেরেক্স’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ৫। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ