• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ১ লাক্ষ ১০ হাজার টাকার ৩৬৫ পুরিয়া হেরোইন’সহ দুইজন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ 

     adminj 
    14th Jun 2026 4:29 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ১ লাক্ষ ১০ হাজার টাকার ৩৬৫ পুরিয়া হেরোইন’সহ দুইজন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৪/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন’সহ দুইজন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    অদ্য ১৪/০৬/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৭.১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬৫ (তিনশত পয়ষট্টি) পুরিয়া হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ১,০৯,৫০০/- (এক লক্ষ নয় হাজার পাঁচশত টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোফাজ্জল হোসেন (২৩), পিতা- পান্না খান, সাং- কালিকাবাড়ী, থানা- বেতাগী, জেলা- বরগুনা ও ২। মো: ইয়াছিন (২৯), পিতা- মো: আব্দুস সোবহান খান, সাং- ধাওয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে ০২ টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৯,৭০০/- টাকা উদ্ধার করা হয়।

    প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান।

    মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ