• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • (বিপিজেএফ)-এর ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাফিজ উদ্দিন-কে মনোনীত করা হয়েছে। 

     adminj 
    20th Jul 2026 6:34 pm  |  অনলাইন সংস্করণ
    নিজস্ব প্রতিবেদক :- বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাফিজ উদ্দিন-কে মনোনীত করা হয়েছে।
    সোমবার (২০ জুলাই ২০২৬) সন্ধ্যায় বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজায়ে রাব্বি রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ-এর অনুমোদনক্রমে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মো. হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে বিপিজেএফ-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে ঢাকা মহানগরে সংগঠনকে শক্তিশালী ও সম্প্রসারণে তাঁর সক্রিয় অবদান বিবেচনায় তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
    নবনিযুক্ত প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এবং সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
    তিনি আরও বলেন, “সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ঢাকা মহানগরে বিপিজেএফকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক এবং ঢাকা মহানগরের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
    বিপিজেএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, মো. হাফিজ উদ্দিনের নেতৃত্বে ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণে সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে।
    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031