• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু 

     adminj 
    30th Apr 2026 3:50 am  |  অনলাইন সংস্করণ

    আশিকুর রহমান ইকবাল ,রূপগঞ্জ থেকেঃ – নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে মাদকবিদের হামলায় গুরুতর আহত শহীদুল্লাহ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত ১১ এপ্রিল দুপুরে উপজেলার গঙ্গানগর নামাপাড়া এলাকার মাছের খামারের পাশে মাদক সেবীদের হামলার শিকার হন শহিদুল্লাহ।

    শহীদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে।

    নিহত শহীদুল্লাহর মেয়ের জামাই মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, শশুর শহিদুল্লাহ গঙ্গানগর নামাপাড়া এলাকায় নিজের পুকুরে মৎস্য খামার গড়ে তুলেন। ওই মৎস্য খামার এর পাশে স্থানীয় সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী নয়ন, রাসেল, শান্তসহ ৮/১০ জন মাধব সেবন এবং বিক্রি করে আসছে।
    গত ১১ এপ্রিল দুপুরে এই মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেয় শহিদুল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে শহীদুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকার মনোয়ারা খান মডেল হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে তিনি মৃত্যু বরণ করেন।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930