• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান। একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। 

     adminj 
    16th Jun 2026 3:47 am  |  অনলাইন সংস্করণ

    নওগাঁ প্রতিনিধি :-  পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযান। একজন নারী মাদক কারবারি সহ ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

    ১৬-০৬-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মাঝ রাতে মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টীম অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন গনেশপুর সেকি পাড়া (বিলের পাশে) স্বামী স্ত্রী দুইজন মিলে তাদের বাড়ির সামনে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রাত ০০.১০ মিনিটে অভিযানিক টীম আসামি সাইদুর রহমান (৪৬) পিতা হযরত আলী গ্রাম গনেশ পুর সেকি পাড়া (বিলের পাশে) থানা মান্দা জেলা নওগা এর বাড়ির সামনে পৌছা মাত্র আসামি সাইদুর রহমান তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে বিলের মধ্যে পালিয়ে যায়। উক্ত পলিথিনে থাকা ১০× ৪০ পাতায় মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আসামি সাইদুরের স্ত্রী রাশেদা বেগম পালাতে গেলে মহিলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে স্থানীয় লোকজন ও ইউপি মেম্বারের উপস্থিতিতে রাশেদা বেগমের গৃহ তল্লাশি করা হয়। আসামি রাশেদের কাছে থাকা চাবি দিয়ে তার ট্রাংকের তালা নিজের হাতে খুলে দিলে উক্ত ট্রাংকের মধ্য থেকে উপস্থিত লোকজন ও স্থানীয় মেম্বারের ২৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সবার সামনে ৪০০+২৬৩ = ৬৬৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৩ হাজার ৩ শত ২০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ