• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ 

     adminj 
    01st Apr 2026 2:31 pm  |  অনলাইন সংস্করণ

    মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আলীনগর ভূতপুকুর ও হাজিরমোড় এলাকায় মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর ১২টা ৩০ মিনিটে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পথসভা অনুষ্ঠিত হয় এবং লিফলেট বিতরণ করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (সি সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদ, সহকারী উপপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, এএনএম হাসান, আহমেদ শোভা ও মোঃ আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930