• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভরাট ও অবৈধ দখলে মৃতপ্রায় কুমার নদী, বন্ধ নৌযান চলাচল 

     adminj 
    21st Jun 2026 1:22 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার : শরীফুল ইসলাম :-  মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মস্তাফাপুর পর্যন্ত নদীর বিভিন্ন অংশ মাটি, পলি ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না।

    একসময়ের প্রাণচঞ্চল কুমার নদী এখন অস্তিত্ব সংকটে। মাদারীপুরের
    নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা, জেলে ও ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও দূষণের কারণে নদীটি তার স্বাভাবিক গতিপথ হারিয়েছে। একসময় এই নদীপথে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল করলেও এখন অনেক জায়গা প্রায় খালের মতো সরু হয়ে গেছে। কোথাও কোথাও ময়লা-আবর্জনা ও পলি জমে নদী ভরাট হয়ে পড়েছে।

    স্থানীয়রা জানান, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান-এর সময় কুমার নদীর খননকাজ করা হলেও বর্তমানে নদীর অধিকাংশ অংশ আবারও ভরাট হয়ে গেছে। ফলে নদীটি তার আগের রূপ ও নাব্যতা হারিয়েছে।

    এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকরভাবে পুনঃখনন ও দখল-দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া না হলে কুমার নদী ভবিষ্যতে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ